ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধার অভিযানে প্রস্তুতি গ্রহন, মালিকপক্ষের বিরোধিতা

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও এর নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল সোমালিয়ার পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী। পান্টল্যান্ডের
  • আপলোড সময় : ১৯ মার্চ ২০২৪, দুপুর ১২:১৫ সময়
  • আপডেট সময় : ১৯ মার্চ ২০২৪, দুপুর ১২:১৫ সময়
জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধার অভিযানে প্রস্তুতি গ্রহন, মালিকপক্ষের বিরোধিতা ছবি: সংগৃহীত
বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও এর নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল সোমালিয়ার পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী। পান্টল্যান্ডের আঞ্চলিক পুলিশ বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, ভারতীয় কমান্ডোরা সম্প্রতি ওই এলাকায় জলদস্যুদের হাত থেকে আরও একটি জাহাজ উদ্ধার করে। এর দুই দিনের মাথায়ই এবার এমভি আব্দুল্লাহ ও এর নাবিকদের বাঁচাতে অভিযানের খবর পাওয়া গেলো। তবে এ অভিযানের বিরোধিতা করেছে এমভি আব্দুল্লাহর মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএমের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি পরিস্থিতিতে জোরপূর্বক হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করেছেন। জানিয়েছেন, তারা এ সংকটের সমাধান চান সমঝোতার মাধ্যমে। স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, এক্ষেত্রে কোম্পানি কোনো সামরিক অভিযানকে সমর্থন করে না। কারণ, এর ফলে আমাদের নাবিকদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তিনি বলেন, সংশ্লিষ্ট নৌবাহিনীগুলোকে জোরপূর্বক কোনো হস্তক্ষেপ না করার জন্য জোরালো অনুরোধ করেছে বাংলাদেশ।

আলোচনা বা সমঝোতার মাধ্যমে আমরা এই সংকটের সমাধান করতে চাই। গত ১৪ই মার্চ সোমালিয়া উপকূলের কাছে পৌঁছায় এমভি আব্দুল্লাহ। এরপর জলদস্যুরা জাহাজটির অবস্থান পরিবর্তন করে দু’বার। সূত্রগুলো বলেছে, বর্তমানে সোমালিয়ার গাদাবজিরান উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছে আব্দুল্লাহকে। খবরে বলা হচ্ছে, সোমবার পর্যন্ত জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান বা তৃতীয় কোনো পক্ষের সঙ্গে মুক্তিপণ নিয়ে যোগাযোগ করেনি জলদস্যুরা। জাহাজ চলাচল ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ক্ষেপণ অস্বাভাবিক কিছু নয়। কারণ, মুক্তিপণের পরিমাণ ঠিক করতে এবং পরিস্থিতি মূল্যায়ন করতে সময় প্রয়োজন দস্যুদের। এ জন্যই হয়তো যোগাযোগ করছে না। 

দুটি নির্ভরযোগ্য সূত্র বলেছে, জাহাজটি হাইজ্যাক হওয়ার পরপরই বৃটেনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি পিঅ্যান্ডআই ক্লাব বৈশ্বিক সংকট মোকাবিলা বিষয়ক প্রতিষ্ঠান ক্রাইসিস ২৪’কে পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় পরিকল্পনা নিতে আহ্বান জানায়। কেএসআরএমের একজন সিনিয়র কর্মকর্তা ১৬ই মার্চ বলেন, তাদের আরেকটি জাহাজ এমভি জাহান মনি হাইজ্যাক হয়েছিল ২০১০ সালে। তখন প্রথম যোগাযোগ করেছিল জলদস্যুরাই। ওই বছরের ডিসেম্বরে আরব সাগর থেকে হাইজ্যাক হয়েছিল জাহান মনি।  

গত ১২ই মার্চ ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহকে হাইজ্যাক করে জলদস্যুরা। নাবিকরা সবাই বাংলাদেশি। প্রায় এক দশক ধরে চুপচাপ থাকার পর গত নভেম্বর থেকে আবারও সক্রিয় হয়ে ওঠে জলদস্যুরা। পরপর ২০টিরও বেশি আক্রমণ চালিয়েছে তারা। এরমধ্যে বেশ কয়েকটি আক্রমণে সফলও হয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে