ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

সওজ’র সাবেক প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কালাম মোহম্মদ জহুরুল আলম
  • আপলোড সময় : ১৩ মার্চ ২০২৪, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১৩ মার্চ ২০২৪, সকাল ৯:৪৭ সময়
সওজ’র সাবেক প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ছবি : সংগৃহীত
আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কালাম মোহম্মদ জহুরুল আলম (৬৪) ও তার স্ত্রী ফাতেমা জহুরার (৬১) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. খায়রুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, গতকাল সোমবার বিকেলে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন, বগুড়া পৌর শহরের মালতিনগর মহল্লার আব্দুল আজিজ খানের ছেলে প্রকৌশলী আবুল কালাম মোহম্মদ জহুরুল আলম। তিনি বর্তমানে অবসরে রয়েছেন এবং তার স্ত্রী ফাতেমা জহুরার। 

দুদকের পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে আবুল কালামের স্ত্রী মেসার্স ফাতেমা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফাতেমা জহুরার বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। সেই অভিযোগ তদন্তের অংশ হিসেবে ২০২২ সালের ১৪ জুন দুদক তার কাছে সম্পদের বিবরণী চেয়ে চিঠি দেয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী জমা দেন ফাতেমা জহুরা। তাতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ৮৬৭ টাকার সম্পদের হিসাব দেন তিনি। এছাড়া একই সময়ে ফাতেমা জহুরা পারিবারিক ও অন্যান্য খাতে ২৪ লাখ ৫৫ হাজার ৯১৮ টাকা ব্যয় করেন।

তার গ্রহণযোগ্য আয় ১ কোটি ৭১ লাখ ৬১ হাজার ১৬৩ টাকা বাদ দিলে ৫৩ লাখ ৩৫ হাজার ৩১৩ টাকার সম্পদের উৎস দেখাতে পারেননি ফাতেমা জহুরা। এ অবস্থায় দুদক অনুসন্ধানকালে নিশ্চিত হয় ফাতেমা জহুরার স্বামী সিরাজগঞ্জ সওজের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কালাম ঘুষ ও দুনীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন। স্বামী হিসেবে স্ত্রীকে প্রত্যক্ষভাবে আয়বহির্ভূত সম্পদ অর্জনের সহযোগিতা করায় তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. খায়রুল হক বলেন, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের নামে মামলা করা হয়েছে। আমাদের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে মামলাটি করেন। মামলাটির তদন্তও দুদকই করবে বলেও জানান এই কর্মকর্তা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি