ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৯ জন। স্থানীয় সময় শনিবার দক্ষিণ
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৪, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৪, সকাল ৯:৩০ সময়
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫ ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৯ জন। স্থানীয় সময় শনিবার দক্ষিণ লেবাননের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য রয়েছেন চারজন। খবর ভয়েস অব আমেরিকা।  

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, ‘খিরবেত সেলম এলাকায় একটি বাড়িতে চালানো ওই হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান এবং অন্য একজন ব্যক্তি রয়েছেন। নিহত ওই মা গর্ভবতী ছিলেন।’

বর্বর এই হামলায় বাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং কাছাকাছি বসবাসকারী কমপক্ষে আরও নয়জন মানুষ আহত হয়েছেন বলেও এতে বলা হয়েছে। মূলত গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ ধীরে ধীরে বেড়েছে এবং লেবাননে কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের সাথে লড়াইয়ে লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর আরও ৩ যোদ্ধা নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, গত শুক্রবার ইসরায়েলের সাথে যুদ্ধে তিনজন যোদ্ধা মারা যাওয়ার কথা ঘোষণা করার পর হিজবুল্লাহ এখন আরও তিনজন নিহতের কথা নিশ্চিত করেছে, যারা একই পরিবারের সদস্য বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধে গত অক্টোবর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে ইরান-সমর্থিত শক্তিশালী এই গোষ্ঠীটির দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে। আর হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং পাঁচ বেসামরিক নিহত হয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি