ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাইযোদ্ধা নাসির শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, দুই যুবকের আত্মহত্যা মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী হাসছে স্পেন, কাঁদছে আর্জেন্টিনা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: মানসিক ট্রমায় অনেক শিক্ষার্থী গুরুর মন্ত্রে ধরাশায়ী শিষ্য

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৭ জেলে আটক

চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:৫৭ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:৫৭ সময়
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৭ জেলে আটক ছবি : সংগৃহীত
চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ৬ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

বুধবার রাতে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

আটক জেলেরা হলেন- নাজমুল হাসান (২৩), মো. আসলাম (২৫), মো. আব্দুর রশিদ (৫৮), মো. সুজন (১৯), মো. ইউসুফ (২০), মো. রুবেল মিজি (২৪), মো. মাসুম (২৩), মো. জুয়ের মিজি (২৮), বিল্লাল হোসেন (২২), মো. মেয়াজিব (২১), মাসুদুর রানা (১৯)।

অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন- মো. মাইনুদ্দিন (১৫), মো. হৃদয় (১৪), মো. মাহিম (১৫), মো মমিন (১৫), হৃদয় (১৪) ও আল-আমিন (১০)। এসব জেলেদের বাড়ী মুন্সীগঞ্জ, চাঁদপুরের মতলব উত্তর ও সদরের বিভিন্ন গ্রামে।

ওসি কামরুজ্জামান বলেন, আজ সন্ধ্যায় সদর উপজেলার রাজরাজেশর ইউনিয়নের শিলাচর ও চিরাচর নামক স্থান থেকে এসব জেলেদের জাটকা ধরা অবস্থায় হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯০০ মিটার কারেন্টজাল, ২টি মাছ ধরার কাঠের নৌকা ও ৮৮ কেজি জাটকা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ এবং জব্দকৃত নৌকাগুলো নৌ থানা হেফাজতে মামলার আলামত হিসেবে রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?