ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাইযোদ্ধা নাসির শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, দুই যুবকের আত্মহত্যা মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী হাসছে স্পেন, কাঁদছে আর্জেন্টিনা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: মানসিক ট্রমায় অনেক শিক্ষার্থী গুরুর মন্ত্রে ধরাশায়ী শিষ্য

বিএনপি বাংলাদেশের জন্য আজরাইল হিসেবে আবির্ভূত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে বলেছেন, বিদেশীদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। বরং গণতান্ত্রিক ধারা
  • আপলোড সময় : ৬ মার্চ ২০২৪, দুপুর ১২:৫০ সময়
  • আপডেট সময় : ৬ মার্চ ২০২৪, দুপুর ১২:৫০ সময়
বিএনপি বাংলাদেশের জন্য আজরাইল হিসেবে আবির্ভূত হয়েছে ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে বলেছেন, বিদেশীদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না।  বরং গণতান্ত্রিক  ধারা  বজায়  রেখে বাংলাদেশ অদম্য গতিতে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, ‘বিদেশিদের কাছে নালিশ  করে কোনো লাভ হবেনা।  আর বিদেশিদের কথায় দেশ চলবে না। আমরা প্রতিটি দেশের নির্বাচন দেখেছি।’

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায়  অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, ‘সংসদ সুষ্ঠুভাবে চলবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাবে। সংসদকে সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার  লক্ষ্যে এ পর্যন্ত ৫০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে এবং সংসদে পাস হয়েছে। চলতি  অধিবেশনের শেষ দিনে  সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নির্বাচন ঠেকানোর আন্দোলনের নামে দেশে অগ্নিসংযোগের মতো তান্ডব চালানোর জন্য বিএনপি-জামায়াত চক্রের কড়া সমালোচনা করেন সংসদ নেতা শেখ হাসিনা।
তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) এখন বিদেশিদের কাছে নালিশ  করছে যে, রাজনৈতিক কারণে তাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। নৃশংস তান্ডব চালিয়ে কয়েকশ’ নিরীহ মানুষ  হত্যা করেছে এবং তাদের অনেককে জীবন্ত পুড়িয়ে মারা হয়।

শেখ হাসিনা বলেন, বিএনপি ইসরাইলিদের মতো হাসপাতালে অগ্নিসংযোগ করে নারী-শিশুসহ মানুষ হত্যা করে আজরাইল হয়ে  জনগণের সামনে হাজির হয়েছে।
তিনি বলেন, ‘একই চরিত্র... গাজায় যা  ইসরায়েল   করছে, বিএনপি বাংলাদেশে তাই করছে। বিএনপি বাংলাদেশের জন্য আজরাইল হিসেবে আবির্ভূত হয়েছে।’

বর্তমান সরকার  ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’ অব্যাহত রাখবে বলেও  প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।  
তিনি বলেন, তাঁরা সরকারী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।  সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী হওয়া নিশ্চিত করবে, নতুন উদ্যোক্তা তৈরি করবে, সরকারি চাকরিতে শূন্য পদে নিয়োগ দেবে, রপ্তানি ক্ষেত্রে  বৈচিত্র্য আনবে, নতুন পণ্য উৎপাদন করবে, বাংলাদেশী পণ্যের জন্য নতুন রপ্তানি বাজার অনুসন্ধান করবে। কৃষি-প্রক্রিয়াজাত পণ্য ও শিল্পের উন্নয়নে উৎসাহিত করা এবং চামড়া, পাটজাত পণ্য এবং অন্যান্য পণ্যের জন্য সুযোগ-সুবিধা ও প্রণোদনা নিশ্চিত করবে।  যেমনটি এখন তৈরি পোশাক খাত  ভোগ করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?