ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানো ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।মঙ্গলবার (৫
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৪, দুপুর ১১:১২ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৪, দুপুর ১১:১২ সময়
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানো ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের তৈরী হয়। দেড় ঘন্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, আশপাশের সব কারখানায় বেতন বাড়ানো হয়েছে। তাদের বেতন ৭হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। তাদের বেতন কম দেয়া হয়, আবার সময় মতও দেয়া হয় না। বিষয়টি নিয়ে কারখানার ম্যানেজার, জিএমের কাছে কথা বলার জন্য শ্রমিকরা গেলেও তারা কোনো গুরুত্ব দেয়নি।

কারখানার অপারেটর পদে কাজ করেন জুনায়েদ। তিনি বলেন, আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করলেও কোন সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।

শ্রমিক আন্দোলনের পরপরই শিল্প পুলিশ, থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। তারা শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকরা ফের মহাসড়কে অবরোধ তৈরী করলে সকাল ৮টায় শ্রমিক বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাসে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে নেয়া হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ