ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কায় নিহত ১

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে বাসের ধাক্কায় মোফাজ্জল আলী মোফা নামে অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১:৮ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১:৮ সময়
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কায় নিহত ১ ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে বাসের ধাক্কায় মোফাজ্জল আলী মোফা নামে অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মোফাজ্জল (৩৮) বেলাইল খামারগাড়ী গ্রামের মুনছুর আলীর ছেলে। আটক বাসচালক হলেন কাহালু উপজেলার মুরইল এলাকার সিরাজুল ইসলাম। দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মোফাজ্জল বাজারের আলতাফনগর রাস্তার মোড়ে ভ্যানের উপর বসে ছিলেন। হঠাৎ ভ্যানের পিছনে নওগাঁগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান । 

পরে স্থানীয় লোকজন বাসের চালককে আটক করে থানায় খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বাসচালককে থানায় নিয়ে আসে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি