ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সয়াবিন তেলের দাম কমলো বিশ্ববাজারে

বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভোজ্যতেল তৈরির মূল উপকরণটির মূল্য
  • আপলোড সময় : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৪১ সময়
  • আপডেট সময় : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৪১ সময়
সয়াবিন তেলের দাম কমলো বিশ্ববাজারে ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভোজ্যতেল তৈরির মূল উপকরণটির মূল্য গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে আরও নেমে যাবে সয়াবিনের দাম।

রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাক।

সয়াবিনের এই দরপতনের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে এই মূহুর্তে সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তার উপর রপ্তানি আরও বাড়িয়েছে বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ ব্রাজিল। কারণ, দেশটিতে এবার রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। ফলে চাপে পড়েছে পণ্যটির বৈশ্বিক বাজার।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেল (৩৫.২৪ লিটার) তেলের দাম স্থির হয়েছে ১১ ডলার ৪০ সেন্টে।

বিশ্বখ্যাত কৃষি পরামর্শদাতা প্রতিষ্ঠান এপিসোড থ্রি’র বিশ্লেষক এন্ড্রৃ হোয়াইট ল’ বলেন, দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ (ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে প্রভৃতি) থেকে বিশ্ববাজারে সয়াবিনের সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পণ্যটির বৈশ্বিক মূল্য হ্রাস পাচ্ছে। আমরা আশা করছি, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।

চলতি মৌসুমে ব্রাজিলে সর্বমোট ১৫৯ মিলিয়ন মেট্রিক টন সয়াবিন উৎপাদন হতে পারে। যা গত বছরের রেকর্ডের কাছাকাছি। প্রতিবেশী আর্জেন্টিনাতেও এই তেলবীজের বাম্পার ফলনের প্রত্যাশা করা হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প