ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করতে সৌদিতে জেলেনস্কি

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার রূপরেখা নিয়ে সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৪৪ সময়
রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করতে সৌদিতে জেলেনস্কি ছবি : সংগৃহীত
রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার রূপরেখা নিয়ে সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রিয়াদে পৌঁছেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরব সফরে যান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এদিনই তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে সৌদি আরব। তাই মধ্যস্থতাকারী হিসেবে সৌদিকে নিয়ে আশাবাদী জেলেনস্কি।

জেলেনস্কি বলেছেন, সৌদি আরবের সক্রিয় সমর্থনের ওপর ভরসা রয়েছে তার। যুবরাজও রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে যাবতীয় প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনের কথা জানান।

এর আগে এক টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি লেখেন, যুবরাজের সঙ্গে তার আলোচনায় থাকবে রাশিয়ার আক্রমণ বন্ধে কিয়েভের শান্তি পরিকল্পনার রূপরেখা। এছাড়া বন্দিদের ও জোর করে নিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলবেন তারা। 

বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একাধিক বহুপাক্ষিক বৈঠক করেছে ইউক্রেন। কিয়েভের প্রত্যাশা, সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন আয়োজন হবে বিভিন্ন দেশের নেতাদের নিয়ে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?