ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

রাজধানীর দুই হাসপাতালে ২ জনের মৃত্যু নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাহিব রেজা নামের এক যুবকের মৃত্যু এবং মালিবাগ চৌধুরীপাড়াস্থ জেএস ডায়াগনস্টিক এন্ড
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৩ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৩ সময়
রাজধানীর দুই হাসপাতালে ২ জনের মৃত্যু নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাহিব রেজা নামের এক যুবকের মৃত্যু এবং মালিবাগ চৌধুরীপাড়াস্থ জেএস ডায়াগনস্টিক এন্ড মেডিকেল চেকআপ সেন্টারে খতনা করাতে গিয়ে শিশু আহনাফ তাহমিন আয়মানের মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বিবৃতিতে বলা হয়, মালিবাগ চৌধুরীপাড়াস্থ জেএস ডায়াগনস্টিক এন্ড মেডিকেল চেকআপ সেন্টারের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। কিছুদিন আগেও এমন একটি ঘটনা আমরা লক্ষ্য করেছি। সে ঘটনায় আমরা উপযুক্ত ব্যবস্থাও নিয়েছি। তবে সেই ঘটনার পরও যারা সতর্ক হতে পারেনি, এরকম আর কারও কোনোরকম দায়িত্বে অবহেলা বা গাফিলতি কোনভাবেই মেনে নেওয়া হবে না।

এদিকে ল্যাবএইডে যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কপি করাতে এসে একজনের মৃত্যুর ঘটনাটি আমাদের নজরে এসেছে। এরপর গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সেখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিদর্শনের জন্য একটি টিম পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের টিম আগামীকাল বৃহস্পতিবার পরিদর্শনের রিপোর্ট জমা দেবে। রিপোর্ট দেখেই আমরা সে বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

সামন্ত লাল সেন বলেন, দোষী প্রমাণিত হলে শুধু স্বাস্থ্য হাসপাতাল বা ক্লিনিকের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নয়, বরং ঘটনায় দায়িত্বে অবহেলাকারী দোষীদেরও কঠোর শাস্তি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে, যাতে পরবর্তীতে আর কোনো প্রতিষ্ঠান এরকম গুরুদায়িত্বে অবহেলা করতে সাহস না পায়। চিকিৎসায় অবহেলা পাওয়া গেলে চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি