ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনায় গুরুতর আহত ২

চট্টগ্রাম নগরীর বঙ্গবন্ধু টানেলে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুইজন আহত হয়েছেন।সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে
  • আপলোড সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৪০ সময়
  • আপডেট সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৪০ সময়
চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনায় গুরুতর আহত ২ ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বঙ্গবন্ধু টানেলে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকটি নগরের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে টানেলে ধাক্কা লাগে। এ সময় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের সঙ্গে ধাক্কা খায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। তাৎক্ষণিক টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাকটি জব্দ করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস