ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে: গালিবাফ শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি ‘আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে’ এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী জ্যোতি ইস্যুতে কোচের মন্তব্য ‘মিথ্যাচার’, দাবি বিসিবি পরিচালকের

গণতন্ত্র ফেরানোর, মুক্তির আন্দোলন চলবে : মির্জা আব্বাস

সকল মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা
  • আপলোড সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৯ সময়
গণতন্ত্র ফেরানোর, মুক্তির আন্দোলন চলবে : মির্জা আব্বাস ছবি : সংগৃহীত
সকল মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তিনি কারামুক্ত হন। কারাগার থেকে বেরিয়ে বিএনপির আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আমাদের গণতন্ত্র ফেরানোর, মুক্তির আন্দোলন চলবে।

কারা ফটকের সামনে আগে থেকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলের অসংখ্য নেতা-কর্মী অপেক্ষায় ছিলেন। কারাগার থেকে বেরিয়ে নেতা-কর্মীদের অভিবাদন জানান মির্জা আব্বাস।

কারাগারে চিকিৎসার অপ্রতুলতা নিয়েও অভিযোগ করেন মির্জা আব্বাস। চিকিৎসার অভাবে কারাগারে দলের নেতা-কর্মীরা অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেন তিনি। তাঁদের সুচিকিৎসার দাবি জানান বিএনপির এই নেতা।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগসহ ১১টি মামলায় জামিন পেয়ে মুক্তি পেলেন মির্জা আব্বাস। এর আগে আজ সকালে ঢাকা রেলওয়ে থানার মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে তাঁকে জামিন দেন।

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, সব কটি মামলায় জামিন হওয়ার পর বিকেলে জামিননামা কারাগারে পোঁছানোর পরই মির্জা আব্বাস মুক্তি পান।

এর আগে গত বৃহস্পতিবার এই কারাগার থেকে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর গত ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের