বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ক্ষমতাসীনরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতেছেন। এজন্য বিএনপিকে নিষিদ্ধ করার অপচেষ্টা করছেন তারা।
রোববার (১৮ ফেব্রুয়রি) তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেকোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আওয়ামী লীগকে সরিয়ে পুনরায় নির্বাচন হবে। ৭ জানুয়ারি শুধু বিএনপি ভোটাররা নয়, আওয়ামী লীগের ভোটাররাও ভোট দেননি। ৭ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসন করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, ভোটের অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে।
তিনি বলেন, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই তারা দেশ থেকে বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে চায়। এখানে আইন বলতে বোঝায়, তাদের মুখ থেকে যে কথা বের হয়। সেটাই তাদের আইন।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন