ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

সিরাজগঞ্জে ৪ মন গাঁজাসহ গ্রেপ্তার ৪

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় অভিনব কায়দায় ট্রাকে পাচারকালে ৪ মন (১৬০ কেজি) গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক
  • আপলোড সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪২ সময়
  • আপডেট সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪২ সময়
সিরাজগঞ্জে ৪ মন গাঁজাসহ গ্রেপ্তার ৪ ছবি : সংগৃহীত
বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় অভিনব কায়দায় ট্রাকে পাচারকালে ৪ মন (১৬০ কেজি) গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) ভোর রাতে উল্লাপাড়ার উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার বাড়াইপাড়া (কালিবাড়ি) গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুল ইসলাম (৪০), নারায়নগঞ্জ জেলার টানবাজার রেলীবাগান গ্রামের মো. আক্কাস মিয়ার ছেলে অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জের ঘোড়াচরা গ্রামের ফজল শেখের ছেলে নাজমুল শেখ (২৬) ও কামারখন্দের কর্ণসুতী গ্রামের মৃত মাজেম আলী শেখের ছেল আঃ লতিফ শেখ (৫১)।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন বলেন, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে হাটিকুরুল গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা ১৬০ কেজি গাঁজার বাজার মুল্য ৫০ হাজার টাকা কেজি হিসেবে ৮০ লক্ষ টাকা। 

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন লোক চোক্ষুর আড়ালে জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। 

গ্রেপ্তারকৃত ১নং আসামী মোঃ আতিকুল ইসলামের বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ সর্বমোট ৮টি ও ৪ নং আসামী আঃ লতিফ শেখ (৫১) এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প