ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

পাকিস্তানে ফল ঘোষণা নিয়ে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ২

পাকিস্তানে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) দুই কর্মী। এছাড়া পার্টির চেয়ারম্যান এবং পাকিস্তানের
  • আপলোড সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৬ সময়
পাকিস্তানে ফল ঘোষণা নিয়ে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ২ ছবি : সংগৃহীত
পাকিস্তানে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) দুই কর্মী। এছাড়া পার্টির চেয়ারম্যান এবং পাকিস্তানের সাবেক পার্লামেন্ট সদস্য মহসিন দাওয়ারসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। পাকিস্তানের নির্বাচনে ফল প্রকাশে দেরির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির খাইবারপাতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহ সেনানিবাসে বিক্ষোভের সময় পুলিশের গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। খবর ডনের।

ন্যাশনাল অ্যাসেম্বলির এনএ-৪০ আসনে ফল প্রকাশে দেরি এবং কারচুপির অভিযোগ তুলে আসনটির প্রার্থী মহসিন দাওয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।

স্থানীয় পুলিশ দাবি করেছে, এনডিএমের কর্মী-সমর্থকরা একটি স্টেডিয়ামের গেটে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর গুলি চালান। এর পর পালটা গুলি চালায় পুলিশ। এতে নিহত হন দুই এনডিএমকর্মী। এ ছাড়া সাবেক সংসদ সদস্য মহসিন দাওয়ারসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিকভাবে মিরামশাহের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর বান্নু শহরে তাদের স্থানান্তর করা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর ডনের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প