ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করছে ৫ মন্ত্রণালয়

যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে নিত্যপণ্যের দাম। এর ফলে সাধারণ খেটে খাওয়া মানুষেরা পড়েছে দুর্বিপাকে। এবার নিত্যপণ্যের
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৫৩ সময়
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করছে ৫ মন্ত্রণালয় ছবি : সংগৃহীত
যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে নিত্যপণ্যের দাম। এর ফলে সাধারণ খেটে খাওয়া মানুষেরা পড়েছে দুর্বিপাকে। এবার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে ৫টি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গতকাল বুধবার (৩১ জানুয়ারি) বিকালে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর পরিদর্শন ও জেলা চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেছেন, ‘নিত্যপণ্যের দাম কমানো আমাদের নির্বাচনি ওয়াদা ছিল। এই কারণে চালসহ সব পণ্যের দাম কমাতে জিরো টলারেন্স নীতিতে আছে সরকার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে খাদ্য, প্রাণিসম্পদ, কৃষি, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।’

বাজারে অস্থিতিশীল পরিস্থিতির জন্য করপোরেট ব্যবসায়ীদের দায়ী করে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কর্পোরেট ব্যবসায়ীরা সুপার শপে দাম বাড়িয়ে দিচ্ছে। এতে নিম্ন পর্যায়ের খুচরা বাজারেও দাম বেড়ে যাচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতে ও অতি মুনাফার লোভে কিছু মানুষ এটা করছে।’

এরপর চালের বাজার মনিটরিং প্রসঙ্গে সাধন মন্ত্রী বলেন, ‘সারা দেশেই অভিযান চলছে। যে দাম বেঁধে দেওয়া হয়েছে সেটাই থাকবে। সেটা বাস্তবায়নে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যারা প্রতিযোগিতা করে চালের দাম বাড়াচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে, জেল জরিমানা করা হচ্ছে। প্রয়োজনে এদের মিলের লাইসেন্স বাতিল করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি