ঢাকা | |

মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) আটকের এক ঘণ্টার মধ্যে ছেড়ে দিয়েছে
  • আপলোড সময় : ৩০ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:৪ সময়
  • আপডেট সময় : ৩০ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:৪ সময়
মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ ছবি : সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) আটকের এক ঘণ্টার মধ্যে ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয়। এদিন দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরে (জোন-২) কালো পতাকা মিছিল বের করেছিল বিএনপি।

এ সময় মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করে পুলিশ। পরে বিকাল ৩টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ