ঢাকা | |

১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’

আবারও বক্স অফিস কাঁপাতে প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমা। ‘মিথরি মুভি মেকার্স’ জানিয়েছে চলতি বছরেই মুক্তি পেতে
  • আপলোড সময় : ৩০ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৫ সময়
  • আপডেট সময় : ৩০ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৫ সময়
১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’ ছবি : সংগৃহীত
আবারও বক্স অফিস কাঁপাতে প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমা। ‘মিথরি মুভি মেকার্স’ জানিয়েছে চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমা পুষ্পার সিক্যুয়াল। ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ সংস্থাটি জানিয়েছে চলতি বছরের ১৫ আগস্ট।

এ হিসেবে কাউন্ট ডাউন দিয়ে সংস্থাটি জানিয়েছে, ২০০ দিনের মধ্যেই রাজত্ব শুরু করবে নতুন এ সিনেমাটি।

২০২১ সালে সর্বপ্রথম মুক্তি পায় দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটি মুক্তির পরপরই জনপ্রিয়তার তুঙ্গে ছিল দর্শকের। এতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও কেরালা ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা।

পর্দায় পুষ্পারাজ শ্রীবল্লির রসায়নে মুগ্ধ দর্শক উৎসুক হয়ে অপেক্ষা করছিল ছবিটির দ্বিতীয় কিস্তির। এবার পুষ্পা ২ মুক্তির তারিখ ঘোষণা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ