ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

নাটোরের নলডাঙ্গায় নিষিদ্ধ জাল জব্দ

নাটোরে নলডাঙ্গায় অভিযান চালিয়ে বিভিন্ন খালে ও নদীতে অবৈধভাবে মাছ শিকারের প্রস্ততির সময় প্রায় এক লাখ টাকা ২০
  • আপলোড সময় : ২৭ জুন ২০২৩, সকাল ৬:৫০ সময়
  • আপডেট সময় : ২৭ জুন ২০২৩, সকাল ৬:৫০ সময়
নাটোরের নলডাঙ্গায় নিষিদ্ধ জাল জব্দ

নাটোরে নলডাঙ্গায় অভিযান চালিয়ে বিভিন্ন খালে ও নদীতে অবৈধভাবে মাছ শিকারের প্রস্ততির সময় প্রায় এক লাখ টাকা ২০ হাজার টাকা মূল্যের ৩০০ মিটার বাঁধাই জাল, একটি চটজাল,বেড়াজাল ,৫টি খরা জালের কাঠামো অপসারণ ও ১৬টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা। মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার রোজিনা আক্তার। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২৬ জুন ) বিকালে গোপন সংবাদের ভি‌ত্তি‌তে উপজেলার  হালতি বিল,গোয়ালবাড়ী খাল, মরা আত্রাই নদী ও বারনই নদীসহ বি‌ভিন্ন খাল- বিলে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় সরকার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, হালতি বিল,কিসমত গোয়ালবাড়ী খাল, ত্রিমোহনী খাল,মরা আত্রাই নদী ও বারনই নদী এসব জাল জব্দ করে গোয়ালবাড়ী খাল পাশে ধ্বংস করা হয়।

অভিযান শেষে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় সরকার বলেন, চায়না দুয়ারী জালে ছোট, বড় থেকে শুরু করে যে কোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রোজিনা আক্তার বলেন,পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি