ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

হামাসের জিম্মি ৩ ইসরাইলি তরুণীর ভিডিও প্রকাশ

জাতিসংঘের আদালতের রায়ের কয়েক ঘন্টা পর একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ভিডিওটিতে তিন নারী জিম্মিকে
  • আপলোড সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৫৪ সময়
হামাসের জিম্মি ৩ ইসরাইলি তরুণীর ভিডিও প্রকাশ ছবি : সংগৃহীত
জাতিসংঘের আদালতের রায়ের কয়েক ঘন্টা পর একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ভিডিওটিতে তিন নারী জিম্মিকে কথা বলতে দেখা গেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,  প্রকাশিত সেই ভিডিওটির দৈর্ঘ্য পাঁচ মিনিট। ভিডিওতে দেখা যাওয়া দুই নারী-ড্যানিয়েলা গিলবোয়া ও করিনা আরিয়েভ বলেছেন, তারা ইসরাইলি সেনা। তৃতীয় নারী ডোরন স্টেইনব্রেচার বলেছেন, তিনি একজন বেসামরিক নাগরিক।

তরুণীরা জানিয়েছেন, গত ১০৭ দিন ধরে বন্দি রয়েছেন তারা। সেই হিসাবে ভিডিওটি রোববার ধারণ করা হতে পারে।

শুক্রবারের রায়ে বিশ্ব আদালত গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের রক্ষা করার পাশাপাশি উপত্যকায় ত্রাণ সরবরাহ বৃদ্ধির নির্দেশ দিয়ে রায় দিয়েছেন। রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি প্রকাশ করে হামাস।

রুলে যেসব পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে ইসরাইলকে গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান স্থগিত করার নির্দেশ।

আদালত আরও বলেছেন, ইসরাইলকে এটা নিশ্চিত করতে হবে যে, তার বাহিনী গণহত্যা চালাচ্ছে না এবং হামলার ফলে গাজায় যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তার উন্নতিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কি পদক্ষেপ নেয়া হলো ও পরিস্থিতির কতটুকু উন্নতি হলো সে ব্যাপারে ইসরাইলকে আগামী এক মাসের মধ্যে আদালতে রিপোর্ট করতে হবে বলে রুলে বলা হয়েছে।

আদালত আরও বলেছেন যে, ইসরাইলকে অবশ্যই গাজায় গণহত্যার প্ররোচনা প্রতিরোধ ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তি দিতে হবে। আরও বলেছেন, ইসরাইলকে অবরুদ্ধ উপত্যকার ক্ষুধার্ত মানুষগুলোর কাছে মানবিক ত্রাণ সহায়তার পৌঁছানের সুযোগ দিতে হবে।

এছাড়া ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য অন্যান্য ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন আদালত। তবে সামরিক আগ্রাসন বন্ধ করা বা যুদ্ধবিরতির ব্যাপারে কোনো নির্দেশনা দেননি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি