ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

কক্সবাজারের সংরক্ষিত এমপি আসন পেতে দৌঁড়ঝাপ নেত্রীদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার কক্সবাজার থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য কে হচ্ছেন এ নিয়ে জেলা
  • আপলোড সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:৫ সময়
কক্সবাজারের সংরক্ষিত এমপি আসন পেতে দৌঁড়ঝাপ নেত্রীদের ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার কক্সবাজার থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য কে হচ্ছেন এ নিয়ে জেলা জুড়ে চলছে নানান জল্পনা কল্পনা। কক্সবাজারের ৪ টি আসন নিয়ে একটি সংরক্ষিত নারী আসন। আর এ আসনে সংসদ সদস্য হতে দৌঁড়ঝাপ শুরু করেছেন কক্সবাজারের অন্তত আধা ডজনের বেশী নারী নেত্রী।

উচ্চ পর্যায়ে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন তারা অনেকেই এখন ঢাকায় অবস্থান করছেন। আনুকূল্য পেতে শীর্ষ নেতাদের পাশাপাশি মন্ত্রী-এমপিদের কাছেও তারা ধরনা দিচ্ছেন।

মনোনয়ন দৌঁড়ে থাকা নেত্রীদের মধ্যে রয়েছে  প্রকৌশলী, আইনজীবী, গার্মেন্টস ব্যবসায়ী, অধ্যাপিকা, সাবেক নারী সংসদ সদস্যরা। যাদের মধ্যে সবার আগে চলে আসে বর্তমান নারী আসনের সংসদ সদস্য এবং কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা আহমেদ। এছাড়া নারী আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইনের নাম।

আর নতুন করে যারা এমপি হতে দৌড়ঝাপ করছেন তারা হলেন, ত্রিপলীতে বিএসসি করা ইঞ্জিনিয়ার ইসমত আরা বেগম ইসমু। তিনি ধলঘাটার বাসিন্দা। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের  ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির এবারসহ ৪ বারের সদস্য। এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট নাসরীন ছিদ্দিকা লিনা। তিনি কক্সবাজারের প্রবীন আয়কর আইনজীবী ছৈয়দুল হকের কন্যা।

অন্যদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য এডভোকেট আনিচ উল মাওয়া আরজু। তিনি শহরের প্রয়াত আইনজীবী আবুল বশরের কন্যা। প্রয়াত আবুল বশর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও গার্মেন্টস ব্যবসায়ী ক্য চিন থে ডলিও আছেন আলোচনায়। তিনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে দেশে ফিরে গার্মেন্টস ব্যবসা শুরু করেন। তিনি হারবাংয়ের রাখাইন পাড়ার বাসিন্দা এবং হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক।

কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা রোমানা আক্তারও আছেন নারী সংসদ সদস্য হওয়ার দৌড়ঝাঁপে। তিনি কক্সবাজারের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি জেলা কৃষকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রশিদ আহমদের কন্যা। 

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে বর্ষিয়ান  আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোস্তাক আহমেদ চৌধুরীর সহধর্মিণী বর্তমান নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ দলের হাই কমান্ডের 'গুড বুকে" আছেন। তাই উনাকে আবারো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করতে পারে বলে চলছে গুঞ্জন।

এছাড়া ভিতরে ভিতরে আরও অনেক নারী নেত্রী শেখ হাসিনা এবং দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে বলে জানা গেছে। ৩০ জানুয়ারি বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি