ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায়-কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম ২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

রায়পুরে নবনির্বাচিত সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন
  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১৫ সময়
রায়পুরে নবনির্বাচিত সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২০শে জানুয়ারি) দুপুরে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়‌।

অনুষ্ঠানে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এহসান কবির জগলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আমানত হোসেন, লক্ষ্মীপুর বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্সী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক কামরুল ইসলাম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান কবীর রিপন, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী, সাধারণ সম্পাদক এম,আর সুমন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈনিক নেতৃবৃন্দ, সুধিসমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ ও দলিল লেখক সমিতিসহ অনেকে সংবর্ধনা প্রদান করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?