ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

রাজস্ব ভাগাভাগি না হলে আমরা আগামী বিপিএলে থাকব না: নাফিসা কামাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছয়বার অংশ নিয়ে চারবার শিরোপা জিতে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিসিবির কোনো বাণ্যিজিক
  • আপলোড সময় : ১৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:১৬ সময়
  • আপডেট সময় : ১৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:২১ সময়
রাজস্ব ভাগাভাগি না হলে আমরা আগামী বিপিএলে থাকব না: নাফিসা কামাল ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছয়বার অংশ নিয়ে চারবার শিরোপা জিতে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিসিবির কোনো বাণ্যিজিক মডেল না থাকা, রাজস্বের আয় ভাগ না করায় আগামী বছর থেকে আর বিপিএলে না থাকার কথা জানিয়েছেন তিনি।

বিপিএলের রাজস্ব ভাগাভাগি নিয়ে অনেক আগ থেকেই সরব কুমিল্লার মালিক নাফিসা কামাল। ২০১৯ সালে ক্রিকবাজকে তিনি বলেছিলেন, রাজস্ব ভাগাভাগির একটা মডেল বিপিএলে থাকা উচিত কিন্তু চার বছরেও সেটা আলোচনার মুখ দেখেনি। ২০২২ সালে গভর্নিং কাউন্সিল জানিয়ে দেয়, রাজস্ব ভাগাভাগির কোনো মডেলে আগ্রহী নন তারা। নাফিসা কামাল স্পষ্ট করেই বলেছেন, বিপিএল গভর্নিং কাউন্সিল বর্তমানে যে কাঠামো মেনে চলছে, তাতে টুর্নামেন্টে তাদের পক্ষে থাকাটা কঠিন হয়ে পড়বে।

বিসিবি যদি আমাদের টিকিট রাইটসের ৫০ শতাংশও দেয়, তাহলে একটি টিকিটও অবিক্রীত থাকবে না। কিন্তু বিসিবি সেই রাইটস আমাদের দেয় না। মিডিয়া, গ্রাউন্ড রাইটসের বেলাতেও একই পন্থা অনুসরণ করা হচ্ছে।’

পরিকল্পনাগত ত্রুটির কথাও উল্লেখ করেছেন নাফিসা কামাল। তিনি বলেন, ‘কাগজে-কলমে যেভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলা উচিত। সেটা আমাদের বিপিএলে প্রযোজ্য নয়। ফ্র্যাঞ্চাইজিদের যেসব রাইটস পাওয়া উচিত, আমাদের সেটা পাওয়া হয় না।’ বিপিএলে ফ্র্যাঞ্চাইজিদের খরচ করা অর্থ সাধারণত উঠে আসে না। দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে বিনোয়োগ করে থাকেন বলে শোনা যায়। তবে সেটি মানতে নারাজ নাফিসা। তিনি বলছেন তাদের আয় ও ব্যয়ের হিসাব সমান।

নাফিসা বলেন, ‘শুধু ভালোবাসা থেকে এটা সম্ভব নয়। এটা আপনারা সবসময় বলেন যে, ‘আউট অব লাভ’ আমরা করছি। ভালোবাসার জায়গা থেকে আমরা করছি কাজটুকু, অনেক বেশি পরিশ্রম করছি, চেষ্টা করছি। যেটা বাকি দলগুলো করছে না। কিন্তু স্পন্সর তো আমাদের পেতে হয়, আর্থিক দিক ঠিক রাখতে হয়। আমাদের টাকাটা তো আনতে হবে। নিজেদের পকেট থেকে তো পুরো বিপিএল চালাতে পারব না। এটা খুব মিথ্যা হবে যদি আমি বলি যে, আমাদের পকেট থেকে পুরো বিপিএল চালাচ্ছি। এটা সম্ভবই নয়।’

এ সময় ফ্র্যাঞ্চাইজিদের যথেষ্ট সম্মানও দেওয়া হয় না বলে উল্লেখ করেন নাফিসা। তার কথা, ফ্র্যাঞ্চাইজিরা টুর্নামেন্টের বড় স্টেকহোল্ডার। অথচ তাদের দৃষ্টিভঙ্গি জানতে আয়োজকরা বৈঠকের উদ্যোগ নেননি কখনো, ‘আমি আসলে ভুলে গেছি তারা আমাদের সঙ্গে সর্বশেষ কবে বৈঠক করেছে। এই বছর তাদের বলেছিলাম একটা বৈঠকের আয়োজন করতে। যাতে সামনা-সামনি বসা যায়। কিন্তু বাস্তবে সেটা হয়নি। গত বছরও চ্যাম্পিয়ন হওয়ার পর বৈঠক করতে চেয়েছিলাম।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি