ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মক্কায় পড়ল হুথিদের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকাসহ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ডিজিটাল যুগে ‘চোখের জিনা’ থেকে রক্ষা পাওয়ার উপায় মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প ৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি, পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের রোনালদোর ৯৮২তম গোল নিয়ে তৈরি বিতর্কের অবসান প্রধানমন্ত্রীর সফর ঘিরে তড়িঘড়ি সংস্কার, ৭ দিনও টিকল না সড়ক ফ্রান্সে কড়া নিরাপত্তার মধ্যে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১০০০ সাদামাটা ‘শিউলি সন্ধ্যা’য় পরীমণির জন্মদিন উদযাপন চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুত ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকাসহ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলতেই পাওয়া গেল বিপুল পরিমাণ অর্থ। নগদ টাকার
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৩৭ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৩৭ সময়
শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকাসহ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলতেই পাওয়া গেল বিপুল পরিমাণ অর্থ। নগদ টাকার অঙ্ক ৮৮ লাখেরও বেশি! শুধু দেশি টাকা নয়, এর সঙ্গে পাওয়া গেছে স্বর্ণ, রুপা এবং বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা। কিন্তু এই বিপুল অর্থ কীভাবে ব্যবহৃত হবে, আর মাজারের উন্নয়নে কতটুকু ব্যয় করা হবে?


শনিবার, ২৪ অক্টোবর, সন্ধ্যায় মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খোলার পর অর্থ ও মূল্যবান সামগ্রী গণনা করা হয়। গণনা শেষে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন প্রাপ্ত অর্থের হিসাব ঘোষণা করেন। হিসাব অনুযায়ী, দানবাক্স ও ডেগ থেকে মোট নগদ পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৬০৮ টাকা। পাশাপাশি পাওয়া গেছে ১ ভরি সাড়ে ৮ আনা স্বর্ণ এবং ৩ ভরি ১৩ আনা রুপা।


এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ১৪ ব্রিটিশ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ২০ থাই বাথ, ৯৩ সৌদি রিয়াল, ১১ মালয়েশীয় রিঙ্গিত এবং ২৯ মার্কিন ডলার। এ ছাড়া পাওয়া গেছে ওমানের ১ হাজার ৩৫০ দশমিক ৫০ বাইসা, সংযুক্ত আরব আমিরাতের ৬৫ দিরহাম, মালদ্বীপের ১৫ রুপি, কাতারের ১৭ রিয়াল, ৭ ইউরো ৩৩ সেন্ট এবং বাহরাইনের ১০০ পয়সা। তালিকায় আরও রয়েছে হংকংয়ের ১০ ডলার, ব্রুনাইয়ের ১ ডলার, নেপালের ৫৫ রুপি, পাকিস্তানের ১০০ রুপি, রাশিয়ার ৫০ রুবল এবং শ্রীলঙ্কার ৫০০ রুপি।


মাজারের দানবাক্সে দেশি-বিদেশি মুদ্রা ও মূল্যবান সামগ্রী পাওয়ার পাশাপাশি এর আর্থিক ব্যবস্থাপনা নিয়েও নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। মাজারের আয় কীভাবে ব্যয় করা হবে, তা নির্ধারণে গত ২৩ সেপ্টেম্বর একটি কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মাজারের মোট আয়ের ৩৫ শতাংশ ব্যয় করা হবে উন্নয়নকাজে। বাকি ৬৫ শতাংশ ব্যবহার করা হবে অন্যান্য খরচ মেটাতে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।


এর আগে গত ২২ জুন, ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বরও মাজারের ডেগ ও দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়েছিল। গণনা শেষে পাওয়া টাকা জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় চালু করা একটি নতুন ব্যাংক হিসাবে জমা রাখা হয়। এখন মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং উন্নয়নকাজে নির্ধারিত অর্থ যথাযথভাবে ব্যবহার করাই গুরুত্বপূর্ণ বিষয়। বিপুল পরিমাণ এই দান কীভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে, সেদিকে আগ্রহ রয়েছে সংশ্লিষ্টদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা