ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

ওভারলোড ও পুরাতন থাকায় রজনীগন্ধা ফেরিটি ডুবেছে : নৌপুলিশ

নৌপুলিশের দাবি বাল্কহেডের ধাক্কা নয়, পুরাতন এবং ওভারলোড থাকায় রজনীগন্ধা ফেরিটি ডুবে গেছে।ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার সৈয়দ
  • আপলোড সময় : ১৭ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ১৭ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৩৭ সময়
ওভারলোড ও পুরাতন থাকায় রজনীগন্ধা ফেরিটি ডুবেছে : নৌপুলিশ ছবি : সংগৃহীত
নৌপুলিশের দাবি বাল্কহেডের ধাক্কা নয়, পুরাতন এবং ওভারলোড থাকায় রজনীগন্ধা ফেরিটি ডুবে গেছে।

ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, আজ সকালে তলা ফেটে ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। পরে ফেরিতে থাকা ২০ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিটি অনেক পুরাতন এবং ওভারলোড থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে ফেরিতে থাকা চুয়াডাঙ্গা থেকে আসা পণ্যবোঝাই ট্রাকের মালিক নাজমুল হোসাইন (৩৩) বলেন, সকাল সাড়ে ৬টার পর নোঙর করা ফেরির পেছন দিয়ে পানি উঠতে থাকলে আমরা ফেরির লোকজনকে ডেকে বলি। কিন্তু তারা বিষয়টি তোয়াক্কা করেনি। তারা ইচ্ছা করলে ফেরিটি দ্রুত স্টার্ট করে তীরে নিয়ে যেতে পারতেন। ফেরিতে কোনো কিছু ধাক্কা দেয়নি। তলা ফেটেই ফেরিটি ডুবে যায়।

আরেক প্রত্যক্ষদর্শী ট্রাকচালকের সহকারী শহিদুল ইসলাম জানান, ফেরিওয়ালাদের গাফিলতিতে ডুবেছে। তারা ঘাট কর্তৃপক্ষকে জানায়নি। ঘাটের ২০০ মিটারের কাছে ডুবেছে। তারা এখন বলছে বাল্কহেডের ধাক্কায় ডুবেছে।

তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ সাংবাদিকদের বলেন, এতটুকু তথ্য পেয়েছি যে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে গেছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি খতিয়ে দেখা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ