ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • আপলোড সময় : ১৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ১৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৫৩ সময়
বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা ছবি : সংগৃহীত
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন তিনি। 

কর্মসূচিতে বলা হয়েছে- দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বৃহস্পতিবার বেলা ২টায় রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হবে। শুক্রবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে শাহিদ জিয়ার মাজারে সুরা ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা। 

এছাড়া দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ, দিবসটি উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ এবং দলের অঙ্গ, সহযোগী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবে। সারাদেশে দিবসটি উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।

কর্মসূচি গুলোতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি