ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

সব চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যেতে হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চ্যালেঞ্জ বেড়েছে। তবে সব চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৫৬ সময়
সব চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যেতে হবে : ওবায়দুল কাদের ছবি : সংগৃহীত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চ্যালেঞ্জ বেড়েছে। তবে সব চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো, যানবাহনে শৃঙ্খলা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সড়কে নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে।

তিনি বলেন, দেশি-বিদেশি চাপ আছে। তবে আমরা সেই চাপ অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি। পদ্মা সেতু, রাজধানীতে আধুনিক মেট্রোরেল তার বড় উদাহরণ। আরও পাঁচটি মেট্রোরেল হবে। দুটি পাতাল রেলের কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেলের নির্মাণকাজ শেষ করা হবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের শক্তির উৎস বাংলার জনগণ। চাপের কাছে আমরা নতিস্বীকার করব না। অর্থনীতিকে বিপন্ন করার চাপ আসবে। ভয় পেলে চলবে না। দ্রব্যমূল্য যাতে সহনীয় রাখা যায় সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

সেতুমন্ত্রী বলেন, অর্থনীতিকে বিপন্ন করার চাপ আসবে। ভয় পেলে চলবে না। দ্রব্যমূল্য যাতে সহনীয় রাখা যায় সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই