ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে জোকোভিচ, ভাঙলেন নাদালের রেকর্ড

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে জোকোভিচ, ভাঙলেন নাদালের রেকর্ড
  • আপলোড সময় : ৫ জুন ২০২৩, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ৫ জুন ২০২৩, দুপুর ৩:২১ সময়
ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে জোকোভিচ, ভাঙলেন নাদালের রেকর্ড নোভাক জোকোভিচ

অনায়াস জয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিলেন নোভাক জোকোভিচ। রাফায়েল নাদালকে ছাড়িয়ে এই প্রতিযোগিতার পুরুষ এককে সবচেয়ে বেশিরবার শেষ আটে ওঠার রেকর্ড গড়লেন সার্বিয়ান তারকা।

রোলাঁ গাঁরোয় রবিবার (৪ জুন) পেরুর হুয়ান পাবলো ভারিয়াসকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারান বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তিনে থাকা জোকোভিচ। ২৯ বছরে পেরুর প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে খেলা ভারিয়াসকে কোনো সুযোগই দেননি এখানে দুবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। শেষ আটে তার প্রতিপক্ষ ১১তম বাছাই রাশিয়ার কারেন কাচানোভ।

এই নিয়ে ১৭তম বারের মতো ফরাসি ওপেনের শেষ আটে উঠলেন জোকোভিচ, এখানে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন নাদালের চেয়ে যা একটি বেশি। চোটের কারণে এবারের আসরে খেলছেন না স্প্যানিশ টেনিস তারকা নাদাল। তাকে ছাড়িয়ে পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড একার করে নেওয়ার হাতছানি জোকোভিচের সামনে, দুজনেরই আছে ২২টি করে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ