ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে ‘দুর্বল’ করেছে: ওবামা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরকারি দলের পক্ষে প্রচারের অভিযোগ ৯ কর্মকর্তা প্রত্যাহার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ

আওয়ামী লীগের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ঘুপচি
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫১ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫১ সময়
ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ

আওয়ামী লীগের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। গণতন্ত্রে বিশ্বাসী দল হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পালিয়ে না থেকে দেশে ফিরে আইন ও আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


রোববার ১৩ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। বিগত সরকারের সমালোচনা করে জাহিদ হোসেন অভিযোগ করেন, নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে এবং দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি ও অর্থ লুটের অভিযোগেরও হিসাব বাংলাদেশের মাটিতেই দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।


আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যদি নিজেদের নির্দোষ মনে করেন এবং সাহস থাকে, তাহলে দেশে থেকে আইন ও আদালতের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। বিদেশে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। জাহিদ হোসেন আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইস্যুতে উসকানি দিচ্ছেন। কখনো সারের সংকট, কখনো বিদ্যুৎ, আবার কখনো অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।


তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এ ধরনের অপচেষ্টা মেনে নেবে না। দলীয়ভাবে শুধু প্রতিহত নয়, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের মানুষ অনির্বাচিত সরকার, রাতের সরকার, বিনা ভোটের সরকার এবং কথিত ডামি নির্বাচনের সরকার দেখেছে। এসব সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহি ছিল না বলেও মন্তব্য করেন তিনি।


জাহিদ হোসেন অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সংশ্লিষ্টদের দেশে থাকার মতো সাহসও ছিল না। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের পর বিভিন্ন সময়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিএনপি দেশে থেকেই জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলন করেছে।


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন মন্ত্রী। তবে এত প্রতিকূলতার মধ্যেও বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভাঙা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি। এর আগে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের বিষয় নিয়ে নেতা-কর্মীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু