ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক কোনো মানুষ যেন আইনি সহায়তার বাইরে না থাকে সে ব্যবস্থা করছি: আইনমন্ত্রী বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাত ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জাতীয় নাগরিক
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫০ সময়
আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, আসিফ নজরুলের পোষা দুই ছাগলেরই খাওয়া উচিত ছিল। একটি খাওয়ার পর অন্যটি না খাওয়ায় সংশ্লিষ্টদের ধিক্কারও জানিয়েছেন তিনি।


পাটওয়ারী বলেন, একটি ছাগল খাওয়া হয়েছে, কিন্তু দুইটিই খাওয়া উচিত ছিল। অন্যটি না খাওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধিক্কার জানান। একই সঙ্গে আসিফ নজরুলকে নিয়েও কড়া মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুলের সরকারি বাসভবনে গরু, ছাগল ও মুরগি পালনের বিষয়টি তুলে ধরে পাটওয়ারী দাবি করেন, সেসব প্রাণী পালনের জায়গায় পুলিশের নিরাপত্তাও ছিল। ছাগল খাওয়ার ঘটনায় তাকে উদ্ধৃত করে বলা হয়, সুযোগ পেলে আরেকটি ছাগলও খাওয়ার কথা তিনি সংশ্লিষ্টদের বলেছেন।


এদিকে এর আগে একটি টেলিভিশন আলোচনায় নিজের ছোট মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে কথা বলেন আসিফ নজরুল। তিনি ঘটনাটিকে তার জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করেন। আসিফ নজরুল জানান, হেয়ার রোডের সরকারি বাসভবনে তিনি একা থাকতেন। তাই প্রায় সাড়ে ৯ বছরের ছোট মেয়ের সঙ্গী হিসেবে ছাগলটি কিনে দেওয়া হয়েছিল। সময়ের সঙ্গে ছাগলটির সঙ্গে মেয়ের গভীর সম্পর্ক তৈরি হয়।


তিনি জানান, প্রতিদিন মেয়েটি স্কুলে যাওয়ার সময় ছাগলটি তার ফেরার অপেক্ষায় থাকত। স্কুল থেকে ফিরে মেয়েটিও ছাগলটির সঙ্গে খেলত। এমনকি মেয়ের মুঠোফোনের পর্দায় মায়ের ছবির পরিবর্তে ছাগলটিকে জড়িয়ে ধরা একটি ছবিও রাখা ছিল। ছাগলটি চুরি হয়ে যাওয়ার পর মেয়েটি মানসিকভাবে প্রচণ্ড আঘাত পায় বলেও জানান আসিফ নজরুল। কান্নার মধ্যে সে বমি করে ফেলে এবং টানা দেড় দিন কোনো খাবার না খেয়ে অসুস্থ হয়ে পড়ে।


আসিফ নজরুলের ভাষ্য, ঘটনাটিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে মজা করার উদ্দেশ্যেই ছাগলটি নিয়ে যাওয়া হয়েছিল। তবে একটি শিশুর প্রিয় পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলার ঘটনাকে তিনি অত্যন্ত নির্মম ও অমানবিক বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ছাত্রনেতাদের রাজনৈতিক শত্রুতা কিংবা প্রতিবাদের অংশ হিসেবে ছাগলটি চুরি করে খাওয়া হয়েছিল—এমন ব্যাখ্যা সঠিক নয়।


২০২৪ সালের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা থাকাকালে হেয়ার রোডের সরকারি বাংলো থেকে আসিফ নজরুলের ছোট মেয়ের পোষা ছাগল নিখোঁজ হওয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। এবার সেই পুরোনো ঘটনাকে কেন্দ্র করে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো