ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোনো মানুষ যেন আইনি সহায়তার বাইরে না থাকে সে ব্যবস্থা করছি: আইনমন্ত্রী বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাত ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে ১৮ সেপ্টেম্বর জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহদী আমিন ভুল করে ‘ডাকাত দলের বাসে’, মারধর-মুক্তিপণ দিয়ে শেষে উদ্ধার জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম

ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু সরকারি
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:২ সময়
ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করার কথাও বলেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার ১২ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবিরে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রগুলোর সংগঠনের সহযোগিতায় কর্মসূচিটি আয়োজন করা হয়।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন। তবে শুধু সরকারি পর্যায়ে এই কার্যক্রম চালিয়ে গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। প্রত্যেক মানুষকে নিজের বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। তিনি বিশেষভাবে বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব জায়গায় পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেন। কারণ জমে থাকা পানিতেই ডেঙ্গুর বাহক এডিস মশা বংশবিস্তার করে।


ডেঙ্গু প্রতিরোধে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ যেমন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফল হয়েছে, তেমনি ডেঙ্গু মোকাবিলাতেও সবাইকে একসঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। এ সময় দেশের শিশুদের টিকাদান নিয়েও কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, পুষ্টির ঘাটতিসহ বিভিন্ন কারণে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেশে শিশুমৃত্যু ঘটছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আগামী ২৬ সেপ্টেম্বর সারা দেশে ব্যাপক পরিসরে টিকাদান কার্যক্রম শুরু হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় বছর বয়স পর্যন্ত সব শিশুকে টিকার আওতায় আনতে হবে। এই কার্যক্রম সফল করতে দলের নেতা-কর্মীসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো