ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

‘বিশ্বসেরা হতে জিম্বাবুয়ে বেশি দূরে নেই’

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই সিকান্দার রাজার পারফরম্যান্স অসাধারণ। রাজার অলরাউন্ড পারফরম্যান্সে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে উড়ছে জিম্বাবুয়ে। বিশ্বসেরা
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৩, দুপুর ১২:৫৬ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৩, দুপুর ১২:৫৬ সময়
‘বিশ্বসেরা হতে জিম্বাবুয়ে বেশি দূরে নেই’ ছবি : অনলাইন

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই সিকান্দার রাজার পারফরম্যান্স অসাধারণ। রাজার অলরাউন্ড পারফরম্যান্সে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে উড়ছে জিম্বাবুয়ে। বিশ্বসেরা দল হতে জিম্বাবুয়ের বেশি সময় লাগবে না বলে মনে করেন রাজা।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল নেপাল। হারারেতে নেপালের দেওয়া ২৯১ রানের লক্ষ্য ৩৫ বল হাতে রেখে ৮ উইকেটেই জিতে যায় জিম্বাবুইয়ানরা। জোড়া সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। এই ম্যাচে বোলিংয়ে নিষ্প্রভ ছিলেন রাজা। আর ব্যাটিং তো করাই লাগেনি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ থেকেই দেখা যায় অলরাউন্ড রাজার পারফরম্যান্স। হারারেতে ৫৪ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে জিম্বাবুয়ের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে যান তিনি। সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। ম্যাচসেরা হওয়ার ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন গতকালও। ৬৮ রান, ৪ উইকেট ও ২ ক্যাচ—তিন বিভাগেই রাজার অনবদ্য পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। রাজার ক্যাচ ধরার পর উল্লাসে মেতে ওঠে জিম্বাবুয়ে।

তিন ম্যাচের তিনটিই জিতে ৬ পয়েন্ট পেয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ রাজা গতকাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘অনেক সাহস নিয়ে ছেলেরা লড়ছে। যতক্ষণ এভাবে খেলব, আমাদের স্কিলগুলো আপনা আপনিই কাজে দেবে। বিশ্বসেরা দল হতে আমরা বেশি দূরে নেই। আমাদের বোলিং বেশ ভালো হচ্ছে।’

প্রথমে ব্যাটিং করে জিম্বাবুয়ে ২৬৮ রানে অলআউট হয়ে যায়। ২৬৯ রান তাড়া করতে নেমে ৪০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে ৬ উইকেটে ২১৭ রান। উইকেটে ছিলেন জেসন হোল্ডার ও রস্টন চেজ। এখান থেকেই জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানোর শুরু। ১৬ রানে শেষ ৪ উইকেট হারিয়েছে উইন্ডিজরা। সতীর্থদের হাল না ছাড়ার মানসিকতার প্রশংসা করেছেন রাজা, ‘আমার মনে হচ্ছিল, ২০ থেকে ৩০ রান কম করেছি। তবে জয়ের জন্য আমাদের ক্ষুধা এবং ভারতে খেলার যে তাড়না, তা-ই এই রানের ঘাটতি পুষিয়ে দিতে সাহায্য করেছে। তাদের বোলিংয়ে আমাদের আস্থা ছিল। সত্যি বলতে, তারাই আমাদের ম্যাচ জিতিয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা