ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহদী আমিন ভুল করে ‘ডাকাত দলের বাসে’, মারধর-মুক্তিপণ দিয়ে শেষে উদ্ধার জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা সার কার্যক্রম তদারকিতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু পর্যটকে মুখর কক্সবাজার: জমজমাট মৌসুম শুরুর প্রত্যাশা সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম

জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময়
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম

জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। আর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।


শনিবার ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয় জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল। একই স্থানে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কাউন্সিলও অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। কেন্দ্রীয় সভাপতি পদে আবু বাকের মজুমদারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন সদ্য বিদায়ী সিনিয়র সহসভাপতি মাহফুজ খান। ভোটে আবু বাকের সভাপতি নির্বাচিত হন।


সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি লিমন হাছান এবং দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান। এ পদে জয় পান তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে লড়াই করেন আবু তৌহিদ মো. সিয়াম, শ্যামলী সুলতানা জেদনী এবং মো. জহিরুল ইসলাম। ভোটে আবু তৌহিদ মো. সিয়াম নির্বাচিত হন। এ পদে শ্যামলী সুলতানা জেদনী ছিলেন একমাত্র নারী প্রার্থী।


এদিকে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিলেও নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি পদে হাসিব আল ইসলাম, মো. মহিউদ্দিন ও সাকিবুল হাসানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোটে হাসিব আল ইসলাম সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আইয়াম ও মোহাম্মদ সাকিব প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ফেরদৌস আইয়াম জয়ী হন। আর সাংগঠনিক সম্পাদক পদে মো. জহির রায়হান রিপন একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


প্রথম জাতীয় কাউন্সিলকে ঘিরে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম বিস্তারের পরিকল্পনার কথা জানিয়েছেন নেতারা। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখা এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো