ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহদী আমিন ভুল করে ‘ডাকাত দলের বাসে’, মারধর-মুক্তিপণ দিয়ে শেষে উদ্ধার জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা সার কার্যক্রম তদারকিতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু পর্যটকে মুখর কক্সবাজার: জমজমাট মৌসুম শুরুর প্রত্যাশা সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৩ সময়
সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি। বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা। শনিবার বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে আশুগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে ফিরে এসে মিছিল শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভায় বক্তারা অভিযোগ করেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে রুমিন ফারহানা জাতীয় সংসদে বিএনপি সরকারকে নিয়ে অসংসদীয় ভাষায় সমালোচনা করেছেন। তার এমন বক্তব্যকে আশুগঞ্জ উপজেলা বিএনপি তীব্রভাবে প্রত্যাখ্যান করছে বলেও জানান তারা।


নেতারা বলেন, সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করলে রুমিন ফারহানাকে আশুগঞ্জের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সেই বক্তব্যে তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হওয়া নতুন কোনো বিষয় নয়। একই সঙ্গে সার সংকট, কৃষকের ভোগান্তি এবং দুর্নীতির বিষয়েও বিএনপির অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ ছাড়া গত ২৭ আগস্ট সংসদে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করেই এবার আশুগঞ্জে প্রকাশ্যে ক্ষোভ দেখাল উপজেলা বিএনপি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো