ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহদী আমিন ভুল করে ‘ডাকাত দলের বাসে’, মারধর-মুক্তিপণ দিয়ে শেষে উদ্ধার জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা সার কার্যক্রম তদারকিতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু পর্যটকে মুখর কক্সবাজার: জমজমাট মৌসুম শুরুর প্রত্যাশা সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। ডেঙ্গুর প্রকোপ আরও তীব্র হওয়ার আগেই এডিস মশার বিস্তার রোধে দেশজুড়ে এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে গত বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দেশে ডেঙ্গু সংক্রমণ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই দেশব্যাপী প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।


এই কর্মসূচির আওতায় ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত উদ্যোগ নিতে এরই মধ্যে স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।


সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ শুরু হওয়ার আগেই ব্যাপক পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক কার্যক্রম চালানো গেলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তাই তিন মাসের এই কর্মসূচিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো