ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার সদরে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৬ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৬ সময়
অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার সদরে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তাদের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় মূল্যতালিকায় নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়া এবং পরীক্ষাগারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের প্রমাণ পাওয়ায় আল-শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া গ্রাহকের কাছে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে এ বি চৌধুরী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় বাংলাবাজার এলাকার মুরগি, মাংস ও মুদি দোকানগুলোতেও নজরদারি করা হয়। ব্যবসাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত না করা এবং সঠিক ওজন নিশ্চিত করার বিষয়ে তদারকি চালানো হয়।


একই সঙ্গে ব্যবসায়ী ও ক্রেতাদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং বাজারে ভেজাল ও অনিয়ম ঠেকাতে কক্সবাজারজুড়ে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের