ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ

যমুনা সেতুর মাঝামাঝি অংশে প্রাইভেটকার ও কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টরের সংঘর্ষে সেতুর উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২১ সময়
যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ

যমুনা সেতুর মাঝামাঝি অংশে প্রাইভেটকার ও কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টরের সংঘর্ষে সেতুর উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে সেতুর উত্তরবঙ্গমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।


সেতু সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি পণ্যবাহী ট্রাকের সামনে দিয়ে ট্রাক্টরটি যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক তখনই ট্রাক্টরটি দিক পরিবর্তনের চেষ্টা করলে প্রাইভেটকারটির সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। যমুনা সেতুতে উত্তরবঙ্গ ও ঢাকামুখী যানবাহনের জন্য একটি করে লেন নির্ধারিত রয়েছে। ফলে দুর্ঘটনার পর উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।


খবর পেয়ে সেতুর নিরাপত্তা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি দ্রুত সরিয়ে নিয়ে লেনটি সচল করার চেষ্টা চলছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকাজ শেষ হওয়ার পর দুর্ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের