ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ইরান সরকারের পতন অত্যন্ত কাছাকাছি: নেতানিয়াহু

সিরিয়ার অধিকৃত জাবল আল-শেখ বা মাউন্ট হারমন এলাকা পরিদর্শন করে ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রী সরকার পতনের একেবারে কাছাকাছি
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১৭ সময়
ইরান সরকারের পতন অত্যন্ত কাছাকাছি: নেতানিয়াহু

সিরিয়ার অধিকৃত জাবল আল-শেখ বা মাউন্ট হারমন এলাকা পরিদর্শন করে ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রী সরকার পতনের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে সঙ্গে নিয়ে ওই এলাকা পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের চলমান অভিযানের বেশ কিছু লক্ষ্য এখনো অর্জন করা বাকি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো তেহরানের বর্তমান সরকারকে উৎখাত করা। তার দাবি, এই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল।


ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করেন, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা প্রভাববলয় বা ‘অক্ষ’ শেষ পর্যন্ত পুরোপুরি ভেঙে পড়বে। এ সময় সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব ও সামরিক উপস্থিতির পক্ষেও যুক্তি তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় কোনো সশস্ত্র গোষ্ঠীকে ঘাঁটি স্থাপন কিংবা নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ দেওয়া হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।


সূত্র: আল-জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের