ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি তিন চাকার গাড়ি দুর্ঘটনায় মো. জয়নাল (৩৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫২ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫২ সময়
সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি তিন চাকার গাড়ি দুর্ঘটনায় মো. জয়নাল (৩৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার খলিশাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল ঠাকুরগাঁও জেলার বলদিবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি রাজাপুর পল্লী বিদ্যুতের ফিডারে কর্মরত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিশাখালী গ্রামে বিদ্যুৎ বিভাগের কাজ করতে কয়েকজন কর্মী একটি নসিমনে করে যাচ্ছিলেন। পথে গাড়িটির একটি চাকা ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িতে থাকা বৈদ্যুতিক খুঁটির তার জয়নালের বুকের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত জয়নালকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের