ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কাগজে মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সংসদে শফিকুল ইসলাম মাসুদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ কার্যদিবসেও বেড়েছে। বুধবারের লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ কার্যদিবসেও বেড়েছে। বুধবারের লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে। 


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব সরাসরি পড়ছে আন্তর্জাতিক তেলের বাজারে। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে হামলা ও জ্বালানি অবকাঠামো ঘিরে ঝুঁকি বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। 


বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের সরবরাহ ও পরিবহন ব্যবস্থা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। চলমান সংঘাতের প্রভাবে আগস্টের শুরু থেকে ব্রেন্ট ক্রুডের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ব্যারেলপ্রতি ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমার একেবারে কাছাকাছি চলে এসেছে আন্তর্জাতিক বাজারের এই প্রধান জ্বালানি সূচক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের