ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম ২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর প্রচার না চালিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও
  • আপলোড সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৫ সময়
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর প্রচার না চালিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি, বৃক্ষরোপণ ও নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।


বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, একদিকে দেশে তেল ও গ্যাসের সংকট রয়েছে বলে দাবি করা হচ্ছে, অন্যদিকে কয়েক হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। দেশে যদি জ্বালানির ঘাটতিই থাকে, তাহলে এত বিপুলসংখ্যক গাড়ি কীভাবে জ্বালানি ব্যবহার করে চলাচল করছে—এ প্রশ্নও তোলেন তিনি।


তিনি বলেন, লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় না করে রাজনৈতিক দলগুলোর উচিত সংসদে এসে নিজেদের দাবি ও সমস্যার কথা তুলে ধরা। আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে জাতীয় সমস্যার সমাধানের পথ খোঁজা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এটি বাস্তবায়নের দায়িত্ব বিএনপি সরকারের হাত ধরেই সম্পন্ন করা হবে।


দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী না করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার যে প্রভাব তৈরি হয়েছে, এখন তার চাপ সামলাতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের অবকাঠামো তৈরি হলেও প্রয়োজন অনুযায়ী উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি। একই সঙ্গে দেশের অভ্যন্তরে থাকা গ্যাসের মজুত কাজে লাগাতেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শামা ওবায়েদ আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনার প্রভাব অল্প সময়ের মধ্যে পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বিভিন্ন বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। প্রয়োজন হলে নতুন উৎস থেকেও জ্বালানি আনার উদ্যোগ নেওয়া হবে।


সারের সংকট নিয়েও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। এ ধরনের প্রচারণার মাধ্যমে কৃষকদের মধ্যে অযথা উদ্বেগ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ হয়নি। তাই জাতীয় সংকটকে রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে জনগণের সমস্যা ও প্রত্যাশাগুলো সংসদের মাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক রাজনীতির চর্চা করার আহ্বান জানান তিনি।


জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই পররাষ্ট্রনীতির আলোকে প্রধানমন্ত্রী বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরবেন।


তিনি আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে র‌্যালিতে যোগ দেন। পরে এম এন একাডেমি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।


কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল মুন্সি সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজ শরীফ, নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি