ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায়-কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম ২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

সৌদি আরবে ৩ দিন ধরে নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর মরদেহ

সৌদি আরবের আবহা শহরে সোহাগ রানা নামে ৪২ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর টানা
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৪ সময়
সৌদি আরবে ৩ দিন ধরে নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর মরদেহ

সৌদি আরবের আবহা শহরে সোহাগ রানা নামে ৪২ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর টানা তিন দিন তার মরদেহ নিজ শয়নকক্ষে পড়ে ছিল বলে জানিয়েছে তার পরিবার। পরে খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার সকালে পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে আবহা শহরের বাসা থেকে পুলিশ সোহাগ রানার মরদেহ উদ্ধার করে।


নিহত সোহাগ রানা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দুই কন্যাসন্তানের বাবা ছিলেন। সোহাগের মামাতো ভাই সৌদি প্রবাসী সৈয়দ রিগান জানান, সাত বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবে ছিলেন সোহাগ। এর আগে তিনি দুবাইতেও কর্মরত ছিলেন। তবে কয়েক মাস ধরে তার আকামা ছিল না এবং পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। কাগজপত্র নবায়নের জন্য তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। এ নিয়ে তিনি মানসিকভাবে হতাশায় ছিলেন বলে জানান তার স্বজন।


তিনি জানান, গত সোমবার থেকে সোহাগ কর্মস্থলের দোকানে যাচ্ছিলেন না। প্রথম দিন তাকে না দেখে সহকর্মীরা অসুস্থতার কারণে কাজে আসেননি বলে ধারণা করেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় দিনেও দোকানে না আসায় বিষয়টি তার কফিলকে জানানো হয়। পরে কফিলসহ কয়েকজন সোহাগের বাসায় গিয়ে দেখতে পান, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানে সোহাগের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকদের প্রাথমিক ধারণা অতিরিক্ত দুশ্চিন্তার কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা রয়েছে। এদিকে সোহাগ রানার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?