ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

গাজীপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিলো দুর্বৃত্তরা

গাজীপুরের তেলিপাড়া ও চান্দনা এলাকায় আলাদা দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষা প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি জাতীয়
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৫ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৫ সময়
গাজীপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিলো দুর্বৃত্তরা ছবি: সংগৃহীত
গাজীপুরের তেলিপাড়া ও চান্দনা এলাকায় আলাদা দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষা প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। আগুনে কম্পিউটার, বই ও আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘রাতে তেলিপাড়া এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট সংলগ্ন টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্কুল ভবনের ৭টি শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, টেবিল-চেয়ার, আলমারি, বই খাতা, কম্পিউটার ও ল্যাপটপসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।’

এদিকে, একই রাতে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই স্কুলটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ভোট কেন্দ্র হিসেবে ব্যবহারের কথা ছিল। আগুনে স্কুলের একটি আলমারি ও বইপত্র পুড়ে গেছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার