ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির ‘ছাদ থেকে পুরো পরিবারকে ভেসে যেতে দেখলাম, এই বন্যা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’ ৯/১১ হামলার বিচার শুরু ২০২৮ সালে সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন পুলিশ সদস্য নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য রাইস মিলের গুদামে ২১৭ বস্তা সার, মালিকের কারাদণ্ড নেপালে নিহত বেড়ে ১৫৭, যুক্তরাষ্ট্রের ৪৭ জনসহ নিখোঁজ চার শতাধিক

‘অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে’

দেশের ভঙ্গুর অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৪২ সময়
‘অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে’

দেশের ভঙ্গুর অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কুমারভোগ এলাকায় ‘সাবরিনা মঞ্জুর’ নামের একটি স্থানীয় উন্মুক্ত পাঠাগার উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঝড়ে মানুষের ঘরবাড়ি ভেঙে গেলে যেমন প্রথমে ঘর তৈরি ও খাবারের ব্যবস্থা করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারও ঠিক সেই কাজ করেছে। এখন সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার আরও ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না। ওই সময়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা ও জনতার সংঘর্ষ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় তাদের গ্রহণযোগ্যতা আগের যেকোনো সরকারের তুলনায় বেশি।


সমাজের দুটি বড় সমস্যা হিসেবে দুর্নীতি ও মাদককে উল্লেখ করেন সাবেক এই স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সমাজে মাদকাসক্তি বাড়ছে। শিক্ষার্থীরা পাঠাগারে পড়াশোনা এবং বিকেলে খেলাধুলায় ব্যস্ত থাকলে সহজেই মাদক থেকে দূরে থাকতে পারবে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে পাঠাগারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে শিমুলিয়া মুকুট মঙ্গল ক্লাবের সভাপতি জিয়াউর ইসলাম মাসুদ শেখ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সুরুজ শেখ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় মঞ্জুরুল ইসলাম, আতাউর রহমান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ