ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

নাশকতারোধে সদা তৎপর থাকতে হবে : বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো সহিংসতা
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১০ সময়
নাশকতারোধে সদা তৎপর থাকতে  হবে : বিজিবি মহাপরিচালক ছবি : সংগৃহীত
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো সহিংসতা ও নাশকতারোধে সদা তৎপর থাকতে হবে।

তিনি বুধবার (০৩ জানুয়ারি) শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বিজিবি'র নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শনের সময় বিজিবি সদস্যদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। 

বিজিবি মহাপরিচালক আজ বিজিবি'র ঢাকা সেক্টরের আওতাধীন নির্বাচনী এলাকা শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বিজিবি'র নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন করেন এবং দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন। 

এসময় বিজিবি মহাপরিচালক বলেন, ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে পারে তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতারোধে বিজিবি'র প্রতিটি সদস্যকে সদা তৎপর থাকতে নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক।

মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবি'র ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি