ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিএনপির সৎ সাহস নেই, তারা পালিয়ে গেছে : ওবায়দুল কাদের

বিএনপির সৎ সাহস নেই, তারা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের প্রার্থী
  • আপলোড সময় : ৩১ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ৩১ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৩২ সময়
বিএনপির সৎ সাহস নেই, তারা পালিয়ে গেছে : ওবায়দুল কাদের ছবি : সংগৃহীত
বিএনপির সৎ সাহস নেই, তারা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের প্রার্থী ওবায়দুল কাদের।

রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট বাজারের জিরো পয়েন্টে গণসংযোগে তিনি এ মন্তব্য করেন। জনগণকে ৭ তারিখ ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এ সময় তিনি বিএনপিকে ইসরায়েলের সাথে তুলনা করে বলেন, গাজায় ইসরায়েল যা করছে বাংলাদেশে বিএনপি তা করছে। বিএনপি বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষকে আগুন দিয়ে হত্যা করছে। ওই হানাদার বাহিনী যে নিকৃষ্ট কাজ করছে তাই বাংলাদেশে করা হচ্ছে তারেক জিয়ার নির্দেশে। তার দেশে আসার সাহস নেই। বিএনপির সৎ সাহস নেই, তারা পালিয়ে গেছে।

তিনি বলেন, নির্বাচন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে যাতে ভোটকেন্দ্রে ভোটাররা না আসতে পারে। তাদের জবাব দিতে হবে। আমরা দলে দলে একত্রিত হয়ে এর জবাব দেব। ৭ জানুয়ারি আমরা জবাব দেব। খেলা তো হবে। ৭ জানুয়ারি ফাইনাল খেলা। আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে। বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেব না। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, আমি আপনাদের কাছে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামী নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক ভয় পাবে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই