ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

রাতে আমগাছের মগডাল গৃহবধূ, অচেতন অবস্থায় উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির আঙিনার একটি আমগাছের উঁচু মগডালে অচেতন অবস্থায় পাওয়া গেছে ২১ বছর বয়সী এক গৃহবধূকে। পরে
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৪ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৪ সময়
রাতে আমগাছের মগডাল গৃহবধূ, অচেতন অবস্থায় উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির আঙিনার একটি আমগাছের উঁচু মগডালে অচেতন অবস্থায় পাওয়া গেছে ২১ বছর বয়সী এক গৃহবধূকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষ কৌশলে তাকে গাছ থেকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। সোমবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূর নাম বৃষ্টি আক্তার। তিনি ওই এলাকার মো. জিলহানির স্ত্রী।


স্থানীয়রা জানান, রাতে বাড়ির আঙিনায় আমগাছের বেশ উঁচু একটি ডালে বৃষ্টি আক্তারকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। তাকে নিজেরা নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিষয়টি ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনকে জানানো হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় করেন।


খবর পেয়ে রাত আটটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ২০ থেকে ২৫ মিনিটের প্রচেষ্টায় বিশেষ কৌশল ব্যবহার করে গাছের মগডাল থেকে অচেতন গৃহবধূকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। কিছুক্ষণ পর বৃষ্টি আক্তারের জ্ঞান ফিরে আসে বলে জানা গেছে। তবে কীভাবে তিনি আমগাছের এত উঁচু ডালে উঠলেন, কিংবা সেখানে গিয়ে কী কারণে অচেতন হয়ে পড়লেন—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জ্ঞান ফিরে আসার পরও এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।


স্থানীয় বাসিন্দা মিলন চন্দ্র রায় ও লোকমান হোসেন জানান, বৃষ্টি আক্তারকে গাছের ওপর অচেতন অবস্থায় দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কর্মীরা এসে তাকে উদ্ধার করেন। এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের কেউ কেউ এটিকে অলৌকিক ঘটনা কিংবা জিন-পরীর প্রভাব বলে ধারণা করছেন। তবে এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।


ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ফায়ার লিডার আবুল হাসান জানান, খবর পেয়ে রাত আটটার দিকে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের চেষ্টায় গাছের মগডাল থেকে ওই গৃহবধূকে নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। বৃষ্টি আক্তার সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিষয়টির প্রকৃত কারণ জানা যেতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক