ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: তিমুর লিসতের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ১০ জনের যুক্তরাষ্ট্র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতি বিজয়ের সরকার আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স ‘এখনো জুলাইয়ের ভয়ানক দিনগুলোর ছবি ভেসে উঠে’ পেলে-মেসির অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দিতে পারেন ওলিসে

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ আটক ৫৬৭

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি এপার্টমেন্টে অভিযান চালিয়ে ২৫২ জন বাংলাদেশিসহ ৫৬৭ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ।
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:৩৪ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:৩৪ সময়
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ আটক ৫৬৭ ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি এপার্টমেন্টে অভিযান চালিয়ে ২৫২ জন বাংলাদেশিসহ ৫৬৭ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। অভিবাসন সংক্রান্ত বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনের কারণে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। 

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ থেকে জানা যায়, গত এক সপ্তাহ ধরেই ওই এপার্টমেন্ট এলাকায় স্থানীয়দের থেকে তথ্য নেয়া হচ্ছিল। বিদেশি অভিবাসীদের উৎপাতে তারা বিরক্ত হচ্ছিল। এরপর গত রাত সোয়া একটা থেকে সকাল সাড়ে ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ১ হাজার অভিবাসীর তথ্য যাচাই করা হয়। এরমধ্যে ২৫২ জন বাংলাদেশি, ১৬৩ জন নেপালি, ৭৫ জন মিয়ানমারের নাগরিক, ৭২ জন ইন্দোনেশিয়ান, ৪ জন ফিলিপাইন এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। অভিবাসন সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়। এই অভিবাসীদের বয়স ৪ মাস থেকে ৫৫ বছর পর্যন্ত। এদেরকে বুকিত জলিল ইমিগ্রেশন কারাগারে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, অভিবাসীরা একটি রুমে আট থেকে দশজন বসবাস করেন ৷ মাসে ১ হাজার রিঙ্গিত বা প্রায় ২০ হাজার টাকা ভাড়া দেন তারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী