ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

অবসর নিয়ে সবাইকে চমকে দিলেন ওয়ার্নার

অবসর নিয়ে সবাইকে চমকে দিলেন ওয়ার্নার
  • আপলোড সময় : ৫ জুন ২০২৩, দুপুর ৩:২০ সময়
  • আপডেট সময় : ৫ জুন ২০২৩, দুপুর ৩:২০ সময়
অবসর নিয়ে সবাইকে চমকে দিলেন ওয়ার্নার ডেভিড ওয়ার্নার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে সবাইকে চমকে দিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার জানান, ২০২৪ জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধেই হয়তো শেষ টেস্ট খেলবেন তিনি। 

সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে চান তিনি।  ডেভিড ওয়ার্নার বলেন, রানের মধ্যে থাকতে হবে। আমি সবসময়ই বলে এসেছি ২০২৪ বিশ্বকাপ আমার শেষ ম্যাচ হবে। আমি যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রান পাই এবং অস্ট্রেলিয়াতে নিয়মিত খেলে যেতে পারি, তাহলে আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অংশ নেব না। যদি এই আসন্ন সিরিজ এবং অ্যাশেজে আমি সফল হই এবং পাকিস্তান সিরিজে দলে সুযোগ পাই, তাহলে আমি সেখানেই ইতি টেনে দিতে চাইব। 

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চান অজি তারকা। একই সঙ্গে জানিয়ে দেন, উসমান খাজা এবং তিনি একই সময় অবসর নিতে চান না। 

এই প্রসঙ্গে ওয়ার্নার বলেন, দলে একটা শূন্যস্থান তৈরি হোক আমরা চাই না। গত পাঁচ বছরে যখনই গ্রেটরা ক্রিকেট ছেড়েছে, দলে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। সেটা পূরণ করা যায় না। তাই আমরা একসঙ্গে অবসর নিতে চাই না। 

আপাতত অবশ্য অবসর নিয়ে ভাবছেন না ডেভিড ওয়ার্নার। একমাত্র ফোকাস বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি