ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’

গোপন সংবাদের ভিত্তিতে সারাদেশে বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে—এমন একটি খুদে বার্তা
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ১০:১ সময়
বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’

গোপন সংবাদের ভিত্তিতে সারাদেশে বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে—এমন একটি খুদে বার্তা পুলিশের বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। শুক্রবার রাতে দেশের বিভিন্ন জেলা ও রেঞ্জে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের রাতের চেকপোস্ট, টহল ও চলমান দায়িত্বে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।


পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে সারাদেশে বোমা হামলার সম্ভাবনার কথা জানা গেছে। এ কারণে রাতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়।


বার্তাটিকে জরুরি নির্দেশনা হিসেবেও উল্লেখ করা হয়। এতে রাতের চেকপোস্ট, টহল ও চলমান দায়িত্বে থাকা সদস্যদের বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয়। তবে এ সতর্কতা জারির বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিষয়টি জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, বোমা হামলার আশঙ্কায় সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়টি গুজব।


ফলে পুলিশের বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়া ওই বার্তার সত্যতা ও এর উৎস নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?